ছাতকের মনিয়াসের গ্রামের বাসিন্দা মো. মাহফুজ আলম আজ বিকাল ৩টায় প্রযোজনীয় কাজে গোবিন্দগঞ্জ বাজারে যান। হঠাৎ এক লোক তার উপর এলোপাতারী আক্রমন চালায়। একপর্যায়ে ঐ যুবক মাহফুজকে রামদা দিয়ে কুপাতে শুরু করে।
এই ভয়ংকর রক্তাক্ত কর্মকান্ড দেখে আশেপাশের লোকজন ভয় পায়। উপস্থিত জনতার মধ্য থেকে সোহাগ (২২) নামের একজন লোক পুলিশকে ফোন দেয়। কিন্তু পুলিশ ১ ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। ততক্ষণে ঐ সন্ত্রাসী লোকটি চলে যায়।
মাহফুজ আলমের পিতা আব্দুস সামাদ বলেন, প্রায় ২ মাস আগে বিবাহ সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে শরীফ উদ্দিন আমাকে রক্তাক্ত করেছিল।
আজ সে আমার ছেলেকে রামদা দিয়ে কুপাইছে। আমরা তার বিচার চাই।
মাহফুজ আলমের অপরাধ হচ্ছে শরীফ উদ্দিন যখন তার বাবাকে মারধর করেছিল তখন সে বাদী হয়ে একটি জিডি করেছিল ছাতক থানায়। এই জিডি করার কারণেই শরীফ উদ্দিন ক্ষীপ্ত হয়ে মাহফুজের উপর নৃশংস আক্রমন চালায়। মাহফুজ আলম এখন চিকিৎসাধীন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন

